হোম > রাজনীতি

জাতীয় নাগরিক কমিটি: বিভিন্ন অভিযোগে ৪ জনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, সাভার

আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিনিধি কমিটির চারজন সদস্যকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই চারজনকে অব্যাহতির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন।

এর মধ্যে খিলগাঁও থানার প্রতিনিধি কমিটির সদস্য মো. শরিফ বকাউলকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগ–সংশ্লিষ্টতার কারণে। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রতিনিধি কমিটির সদস্য নজরুল ইসলামকে। এ ছাড়া ফ্যাসিবাদকে সহায়তা এবং মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে একই কমিটির সদস্য ইমরানুল হক ও আল মামুনকে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ও আখতার হোসেন বলেছেন, ২৬ নভেম্বর খিলগাঁও থানার প্রতিনিধি কমিটি ঘোষিত হয়। ওই কমিটির ৫৯ নম্বর সদস্য শরিফ বকাউলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। যাচাই-বাছাই করার পর অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। এ জন্য তাকে অব্যাহতি দেওয়া হলো।

আরেক বিজ্ঞপ্তিতে আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, ১৮ ডিসেম্বর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির ১৫৭ নম্বর সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারির ডামি নির্বাচনের প্রার্থী পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। সোহরাবের সহায়তায় নজরুল ফ্যাসিস্টদের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

ছাত্র–জনতাকে দমন করতে নজরুল ডামি সংসদ সদস্য সোহরাবকে আর্থিক সহায়তা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নজরুলের সুপারিশে প্রতিনিধি কমিটির সদস্য হওয়া ইমরানুল হক, আল মামুন ফ্যাসিবাদের দোসর এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ী বলে প্রতীয়মান হয়েছে। তাই এই তিনজনকে অব্যাহতি দেওয়া হলো।

সংরক্ষিত নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

আসলাম ও সারোয়ারের ভাগ্য নির্ধারণ কাল

অসুস্থ কবি আল মুজাহিদীকে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

যারা সংস্কার চেয়েছে, প্রতিফলন না দেখলে তারা রাজপথে নেমে আসবে

মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে

সরকারের উদাসীনতায় হাম পরিস্থিতির অবনতি: সেলিম উদ্দিন

‘দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’

এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম