হোম > রাজনীতি

ব্যারিস্টার অসীমের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র‍্যালি

স্টাফ রিপোর্টার

ঢাকা-১০ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের সমর্থনে নিউ মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও র‍্যালি।

শনিবার রাজধানীর নিউ মার্কেট–নীলক্ষেত–এলিফ্যান্ট রোড এলাকাভুক্ত বিভিন্ন মার্কেটের সাধারণ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার অসীম একজন ব্যবসায়ী-বান্ধব, ক্লিন ইমেজের সজ্জন ব্যক্তি। ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং সবসময় পাশে দাঁড়ান। বক্তাদের মতে, এমন যোগ্য ও মানবিক চরিত্রের মানুষ ঢাকা-১০ আসনের এমপি নির্বাচিত হলে ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষেরই উপকার হবে।

ব্যবসায়ীরা ব্যারিস্টার অসীমকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি-নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।

মানববন্ধন ও র‍্যালিতে এলাকাভুক্ত ৩০টি মার্কেটের দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং শত শত ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা