হোম > রাজনীতি

২ সিটে আসন সমঝোতায় বিএনপির সাথে যাচ্ছে না গণঅধিকার পরিষদ

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। দলটি জানিয়েছে, এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি জানান, আজকে মিটিং-এ দলের নির্বাহী কমিটির সদস্য, আগ্রহী মনোনয়ন প্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এবিষয়ে আলোচনা করেছেন। উপস্থিত নেতারা তাদের বক্তব্যে জানান, গণঅধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। সেজন্য তারা আওয়ামী ফ্যাসিবাদের সাথেও কোন আপোষ করেনি।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করবে দলটি। ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক