হোম > রাজনীতি

নির্বাচনি রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সংস্কার বিষয়ক কোনো দৃশ্যমান অগ্রগতি, প্রতিশ্রুত জুলাই সনদ প্রণয়ন, এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের কাঙ্ক্ষিত অগ্রগতি ছাড়াই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা আসলে জনগণের সঙ্গে তামাশা বা প্রতারণার কৌশল। এতে মনে হচ্ছে যেন নির্বাচনই একমাত্র জরুরি বিষয়; জনগণের প্রত্যাশা কিংবা আকাঙ্ক্ষা গৌণ।

তিনি বলেন, জুলাই-আগস্টের আত্মত্যাগ শুধু একটি নির্বাচনের জন্য ছিল না; বরং সংস্কার, বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি প্রতিষ্ঠার জন্যই ছিল।

শুক্রবার এক বিবৃতিতে জালালুদ্দীন বলেন, নির্বাচনি রোডম্যাপ ঘোষণার মাধ্যমে সংস্কার, বিচার এবং জুলাই সনদের গুরুত্বকে অগ্রাহ্য করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। আমরা মনে করি—এটি জনগণের রক্তের সঙ্গে করা এক প্রকার প্রতারণা। নির্বাচন অবশ্যই হতে হবে, তবে কোনোভাবেই সেই নির্বাচন গ্রহণযোগ্য নয় যা জনগণের অংশগ্রহণবিহীন হবে বা জনগণের আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হবে। আর কোনোভাবেই এমন নির্বাচন আয়োজন করা চলবে না, যা আবারও শেখ হাসিনার স্বৈরাচারী নির্বাচনের নকশাকে সামনে নিয়ে আসে।

তিনি জোর দিয়ে বলেন, দেশের জনগণ এমন নির্বাচন চায় না, যা কেবল আনুষ্ঠানিকতার জন্য হয়। জনগণ চায় প্রকৃত সংস্কার-ভিত্তিক এবং জুলাই সনদের ওপর দাঁড়ানো একটি অংশগ্রহণমূলক নির্বাচন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও বিচারের রোডম্যাপ এবং জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ করে জনগণকে আস্থায় নিন, তারপর নির্বাচনের দিকে এগিয়ে যান। অন্যথায়, নির্বাচন প্রহসনে রূপ নেবে এবং এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারের ওপর বর্তাবে।

ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াত এমপির আর্থিক সহায়তা প্রদান

জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন

সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ে যোগ্যদের সরিয়ে দলীয় লোক বসানো হয়েছে: জামায়াত

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন

সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা

দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

ক্ষমতার লেজুড়বৃত্তিতে বিলীয়মান বাম রাজনীতি

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা