হোম > রাজনীতি

মাকে দেখতে গেলেন ডা. জুবাইদা

স্টাফ রিপোর্টার

মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান তার ছোট কন্যা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত প্রয়াত বাবার বাড়ি ‘মাহবুব ভবনে’ যান তিনি। সেখানে মায়ের শারীরিক খোঁজখবর নেন। মা এবং বড় বোন শাহীনা জামানের সাথে বেশ কিছু সময় কাটান তিনি।

এ সময় মাহবুব ভবনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ অসীম, মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন, ড্যাবের ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. মনোয়ারুল কাদির বিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রাতে গুলশানে শাশুড়ি খালেদা জিয়ার বাসা ফিরোজায় ফিরে যান ডা. জুবাইদা। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে ফিরোজা থেকে পুলিশ স্কট সহকারে একটি গাড়িতে করে মাহবুব ভবন এর উদ্দেশে রওনা হন জুবাইদা রহমান। বিএনপি ও দলের মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর গত মঙ্গলবার খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান। ঢাকায় ফিরে ওইদিন রাতেই অসুস্থ মাকে দেখতে পান্থপথের স্কয়ার হাসপাতালে যান তিনি। ইকবাল মান্দ বানু গত ১ মে অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা ছাড়পত্র দিলে মাকে নিয়ে গত বুধবার বাবার বাসায় যান জুবাইদা। পরে আবার তিনি ফিরোজায় ফিরে যান।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন