হোম > রাজনীতি

শাপলার শহীদদেরও রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে: মুফতি ফখরুল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের শহীদরাই শুধু বাংলাদেশকে ফ্যাসিস্ট ও জালেমমুক্ত করেনি, এ দেশকে জালেম ও ফ্যাসিস্টমুক্ত করার জন্য আন্দোলনের বীজ বোপন করেছিল শাপলা চত্বরের শহীদরা। তাই শুধু জুলাই-আগস্ট নয়, শাপলা চত্বরের শহীদদেরও রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। একই সঙ্গে শহীদদের পরিবারের ভরণ-পোষণ ও আহতদের চিকিৎসা খরচ সরকারকে বহন করতে হবে।

বুধবার পুরানা পল্টনে আল্লামা শাহ আহমদ শফী মিলনায়তনে শাপলা চত্বর ও জুলাই-আগস্ট শহীদদের স্মরণে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মুফতি ফখরুল ইসলাম আরো বলেন, দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লি পালালেও তার দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে আছে। চিরুনি অভিযানের মাধ্যমে প্রশাসনের সব স্তর থেকে এদের বিতাড়িত করতে হবে। না হয় শাপলা চত্বর ও জুলাই-আগস্ট শহীদদের শাহাদত মূল্যহীন হয়ে পড়বে।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু দারদার সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন দলের নায়েবে আমির আলহাজ গাজী আবদুর রহিম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ আশিক আল আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, মুহাম্মাদ হাবীবুর রহমান ও হাফেজ আবদুল্লাহ প্রমুখ।

বেকার যুবকদের জন্য ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান