হোম > রাজনীতি

জুলাই সনদে ইতিবাচক রাজনীতি ও গুণগত পরিবর্তন আসবে: গয়েশ্বর

বিশেষ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর একটি ইতিবাচক ঘটনা। আশা করছি, এর মাধ্যমে দেশে ইতিবাচক রাজনীতি ও গুণগত পরিবর্তন আসবে।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, সনদের বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে মোটামুটি ঐক্য হয়েছে। কিছু কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। গণতান্ত্রিক পরিবেশে এটা স্বাভাবিক।

তিনি বলেন, আমরা আশা করছি সনদে সবাই স্বাক্ষর করবে। আজ অধিকাংশ দল করছে। সময় আরও আছে, এসময়ের মধ্যে বাকি দলগুলোও করবে বলে আশা করছি।

এদিকে, জুলাই সনদ স্বাক্ষরের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন রাজনীতিবিদ, কূটনীতিক ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়করা।

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

‘পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ছাত্র জমিয়ত

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’

স্থানীয় নির্বাচন ও চলমান ইস্যুতে জনমত গড়ছে জামায়াত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার