হোম > রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে হতাহতদের পরিবারের মতবিনিময়

মাইলস্টোন ট্র্যাজেডি

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ডা. শফিকুর রহমান অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তাদের সান্ত্বনা দেন।

জামায়াতের পক্ষ থেকে তাদের যথাযথভাবে সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন ডা. শফিকুর রহমান।

গত ২১ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অনেক ছাত্র-ছাত্রী নিহত ও আহত হয়।

‘কলকাতায় হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে ২৫০০ কেন’

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দ্রব্যমূল্য বাংলাদেশে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি মেয়র প্রার্থীদের নাম ঘোষণা এনসিপির—তারা কারা

ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী: ইসলামী আন্দোলন

আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করুন: ডা. ইরান

‘আ.লীগ জামায়াতের ৫ নেতাকে ফাঁসি দিয়েছে, বিএনপির অফিস তো বন্ধ করেনি’

মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

শনিবার খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবে ১৯ জেলার নেতাকর্মী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অনিয়মের অভিযোগে জামায়াতের বিক্ষোভ শনিবার