হোম > রাজনীতি

ক্রীড়া চর্চা না থাকায় যুবসমাজ বিপথে যাচ্ছে: ব্যারিস্টার অসীম

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ক্রীড়া চর্চা না থাকার কারণে দেশের যুবসমাজ বিপথগামী হচ্ছে।

শনিবার রাজধানীর ধানমন্ডির ৮ নং রোডে ধানমন্ডি ক্লাব মাঠে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। ধানমন্ডি থানা ছাত্রদলের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যারিস্টার অসীম।

তিনি বলেন, ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত থাকতে হবে। এ ব্যাপারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধানমন্ডি থানা বিএনপি নেতা আহাদ আলি খোকন, আমিনুল হক টিটু, আব্দুল কাদের বাবু, মাসুদ করিম, আবু নাসের লিটন, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছাত্রনেতা মিথুন, হাসান, দিপু, ইমন প্রমুখ

দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান

রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

পুনর্গঠিত হচ্ছে এনসিপি, আসছে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি