হোম > রাজনীতি

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলার প্রতিবাদ পেশাজীবী কাউন্সিলের

স্টাফ রিপোর্টার

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটির পেশাজীবী কাউন্সিল।

সোমবার গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বার্তায় সংগঠনটির সভাপতি ওবায়দুর রহমান এফসিএ এবং সাধারণ সম্পাদক মাহবুব শামীম বলেন, “এটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। আমরা এবি পার্টি পেশাজীবী কাউন্সিলের সদস্যরা এ ঘটনায় গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা প্রকাশ করছি। একটি সভ্য সমাজে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তারা বলেন, “সুস্থ রাজনীতি গণতান্ত্রিক সমাজের জন্য অপরিহার্য। গণতন্ত্র মানুষের জন্মগত অধিকার নিশ্চিত করে, যা কল্যাণরাষ্ট্র নির্মাণের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সহায়ক। দৃঢ় ও দূরদর্শী নেতৃত্ব ছাড়া গণতন্ত্রের প্রকৃত লক্ষ্য বিঘ্নিত হতে পারে এবং ফলাফল প্রশ্নবিদ্ধ হতে পারে।”

তারা আরও বলেন, “একজন রাজনৈতিক নেতা হিসেবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার গভীর জ্ঞান, প্রজ্ঞা ও বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সুপরিচিত। চলমান রাষ্ট্রসংস্কার কার্যক্রমে তার অবদান অনস্বীকার্য। একজন ফ্যাসিবাদবিরোধী কর্মী হিসেবে তিনি অন্যদের পথ দেখিয়েছেন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পদত্যাগে জনগণের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।”

নেতারা তার যথোপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এসআর

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই

লাইভে এসে নিজ এলাকার কাজের হিসাব দিলেন এমপি হাসনাত

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা