হোম > রাজনীতি

জুলাই সনদ ও গণভোটের মতানৈক্য রাজপথের কর্মসূচিতে মীমাংসা হবে না

আলোচনা সভায় সাইফুল হক

স্টাফ রিপোর্টার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে সৃষ্ট মতানৈক্য রাজপথের কর্মসূচি দিয়ে মীমাংসা করা যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনে যার নিরসন হয়েছে এখন রাজপথে শক্তি প্রদর্শনের পথে তা সমাধান করা যাবে না। জবরদস্তি বা চাপ প্রয়োগ করে এই মতপার্থক্যের নিরসন করা যাবে না।

শুক্রবার বিকেলে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে দলটির নির্বাচনি প্রচারণার বিভিন্ন দিক নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, অধিকাংশ রাজনৈতিক দল যেখানে ফেব্রুয়ারির নির্বাচনের দিন একইসাথে গণভোটে অনুষ্ঠানে মত দিয়েছে সেখানে সরকারেরও এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।তিনি রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের উপর ভিত্তি করে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশন ও সরকারের অদূরদর্শীতায় রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও বিভেদ তৈরি হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের প্রজ্ঞার অভাবে এই প্রশ্নে বিভেদ ও অনৈক্য আরও বৃদ্ধি পেয়েছে। সরকার নিজেদের দায় এড়িয়ে অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক দলগুলোর দিকে বল ছুড়ে দিয়েছে।

তিনি রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া না করে আরপিও চূড়ান্ত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে টাকার খেলায় পর্যবসিত না হয় নির্বাচন কমিশন ও সরকারকে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে সন্ত্রাস, পেশীশক্তি ও প্রশাসনিক ম্যানিপুলেশান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৭ বছর ধরে মানুষ উৎসবমুখর যে নির্বাচনের অপেক্ষা করছে তাকে কোনদিক থেকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করা যাবে না।

ক্ষমতার লেজুড়বৃত্তিতে বিলীয়মান বাম রাজনীতি

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী