হোম > রাজনীতি

জাতীয় সমাবেশস্থলে জামায়াত সেক্রেটারি পরওয়ার

আতিকুর রহমান নগরী

জামায়াতের জাতীয় সমাবেশস্থলে এসে পৌঁছেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে মন্দির গেট দিয়ে তাকে প্রবেশ করতে দেখা যায়।

প্রবেশের সময় তাকে ঘিরে ধরে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান জামায়াতের সেক্রেটারি। স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড দিয়ে তাকে স্টেজের দিকে নিয়ে যান।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ। আনুষ্ঠানিক যাত্রা দুপুর ২টায় হলেও সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হবে। এরই মধ্যে মাইকে সালাম দিয়ে এই ঘোষণা দিয়েছেন জনপ্রিয় শিল্পী সাইফুল্লাহ মানসুর।

জামায়াতের জাতীয় মহাসমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মহাসমাবেশে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেলপ্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশ কিছু দাবি উপস্থাপন করবেন।

জানা গেছে, বাংলাদেশের ক্রিয়াশীল সব রাজনৈতিক দলকেই তাদের সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।

জামায়াতের মহাসমাবেশ স্থলে ওজু-টয়লেটের ব্যবস্থা আছে। আছে নামাজের ব্যবস্থাও। মেডিকেল বুথ আছে। পর্যাপ্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করেছে নিজস্ব ব্যবস্থাপনায়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার জন্য দলের ৬০০০ এর বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে এবং রাজধানী বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন