হোম > রাজনীতি

সহিংসতার হুমকি দিলেন জয়

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আওয়ামী লগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সংহিস বিক্ষোভের হুমকি দিয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা দেবে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগে রয়টার্সকে সাক্ষাতকার দিলেন সজীব ওয়াজেদ জয়।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকে হাসিনা দিল্লির আশ্রয়ে রয়েছেন। জয় বলেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তাকে ‘রাষ্ট্রপ্রধানের মতো’ সম্মান দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘ওরা আমার মায়ের সঙ্গে কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’

জয় বিশ্বাস করেন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হবেন। তিনি বলেন, ‘তারা এটি টেলিভিশনে প্রচার করছে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে।’

আরএ

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা