হোম > রাজনীতি

ইবনে সিনা হাসপাতালে জামায়াত আমির

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যায় ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, জামায়াত আমিরের ইসিজি করা হয়েছে। এখন এমআরআই করা হচ্ছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ফেসবুকে বলেন, আলহামদুলিল্লাহ, সম্মানিত আমীরে জামায়াত সুস্থ আছেন। আসরের নামাজ জামায়াতের সাথে আদায় করেছেন। প্রেশার, সুগার স্বাভাবিক আছে। হাসপাতালে চেকআপ চলছে। দোয়ার দরখাস্ত।

জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বসেই বক্তব্য শেষ করেন।

শনিবার বিকেলে মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই প্রথমবার লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াত আমির। মঞ্চে বসে থাকা অবস্থায় বক্তব্য দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন