হোম > রাজনীতি

মানুষ দুর্নীতি-সন্ত্রাস-সহিংসতা ও চাঁদাবাজি থেকে মুক্তি চায়

মির্জা গালিবের পোস্ট

আতিকুর রহমান নগরী

মানুষ দুর্নীতি-সন্ত্রাস-সহিংসতা ও চাঁদাবাজি থেকে মুক্তি চাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মির্জা গালিব লেখেন, সারা দেশের জামায়াত-শিবিরের ভাই-বোনেরা, ডাকসুতে খুব সম্ভবত শিবিরের সমর্থিত প্যানেল ভাল করবে। এটা আপনাদের আশাবাদী করে তুলবে, কনফিডেন্স বাড়িয়ে দেবে—তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু এই কনফিডেন্সের ঠেলায় অহংকারী আচরণ শুরু করে দিয়েন না। লম্বা-চওড়া স্লোগান দিয়েন না। বরং মানুষের মন পড়েন, চোখের ভাষা বুঝেন। তরুণদের মধ্যে যারা বাংলাদেশপন্থী, ইসলামপন্থী, ভালো ছাত্র, ভালো মানুষ, ভালো নেতা—তাদের মানুষ ভোট দিতে চাইতেছে। মানুষ পরিবর্তন চাইতেছে। মানুষ দুর্নীতি, সন্ত্রাস-সহিংসতা, চাঁদাবাজি থেকে মুক্তি চাইতেছে।

তিনি আরও লেখেন, সকল সংকোচ কাটিয়ে মেয়েরা ভোট দিচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীরা ভোট দিচ্ছে—তাদের এই আস্থার সামনে বিনয়াবত হয়ে থাকেন। গালাগালির জবাবে চুপ করে থাকেন। অভদ্রতার জবাবে ভদ্রতা দেখান। আর চোখ রাখেন সামনে দিনের দিকে। মানুষের কালকের দিনটা পালটাইয়া দেবার স্বপ্ন শুনান। হ্যামিলনের বাঁশিওয়ালার মতন মানুষ ভালো রাজনীতির পেছনে লাইন ধরবে সামনের দিনগুলোতে।

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স লুটে বড় কথা বলে দুর্নীতিবাজরা: হান্নান মাসুদ

লুটেরাদের হাতে ব্যাংক দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা: আখতার

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

আজান শুরু হওয়ায় বসে গেলেন জামায়াত আমির, নীরব থাকলেন রিজভী

শ্রমিকদের জন্য ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে চাই: অ্যাডভোকেট জুবায়ের

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় : ডা. ইরান

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণের সমাবেশ

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন, যা জানাল শিবির