হোম > রাজনীতি

ড. ইউনূস-তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে

মির্জা ফখরুলের প্রত্যাশা

ঢাবি সংবাদদাতা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দলের যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে স্থায়ী কমিটি।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের দাওয়াত দেয়া হয়েছে। লন্ডন সময় শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হবে। এ বৈঠককে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকটি একটি বড় ইভেন্ট বলে মনে কনি। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এ বৈঠকের গুরুত্ব অনেক বেশি। বৈঠকটি হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। রাজনৈতিক সংকট সমাধানে এই বৈঠক বিরাট সম্ভাবনার সৃষ্টি হয়েছে; নতুন দিগন্তের সূচনা হতে পারে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন