হোম > রাজনীতি

সমবেদনা জানাতে বাসায় এলেন নজরুল ইসলাম খান

মা হারালেন আমার দেশ সম্পাদক

আতিকুর রহমান নগরী

একুশে পদকপ্রাপ্ত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সমবেদনা জানাতে গুলশানের বাসায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার সকালে বাসায় এসে মাহমুদুর রহমানকে সমবেদনা জানান তিনি।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বাসায় এসে সমবেদনা জানান।

তার আগে আসেন সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও দেলাওয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদীসহ বিশিষ্ট ব্যক্তিগণ ও আত্মীয়-স্বজন।

রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা নামাজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত