হোম > রাজনীতি

জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে দিন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না

ছাত্রদলের উদ্দেশে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি

প্রতিনিধি, জবি

ফাইল ছবি

জকসু নির্বাচন শান্তিপূর্ণ উপায়ে হতে দিন; বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। জবি শিক্ষার্থীরা বিজয়ী হোক বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ছাত্রদলের উদ্দেশে তিনি এ কথা লেখেন।

এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আমরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। সকালে শীতের কারণে শিক্ষার্থী একটু কম ছিল। তবে বেলা গড়াতেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন।’

ছাত্রদলের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, নির্দিষ্ট একটি দলের পোলিং এজেন্টের হাতে আমরা কিছু ভোটার স্লিপ পাই, যেখানে শিক্ষার্থীদের ভোটার স্লিপের পেছনে নির্দিষ্ট প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে।

ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ভোটার স্লিপ একটি সংবেদনশীল নিরপেক্ষ নির্বাচনি উপকরণ। সেখানে কোনো প্যানেলের প্রচারণা যুক্ত করা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি।

এসআই

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ