হোম > রাজনীতি

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার চীনের

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে চীন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে এ আলোচনা হয়।

এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব‍্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং দপ্তর সম্পাদক অ‍্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন। বৈঠকে জুলাই সনদে স্বাক্ষর ও বাস্তবায়ন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব, চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীনের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়।

এর আগে মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির প্রতিনিধিদলকে নিজ বাসভবনে স্বাগত জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনাকালে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত‍্য কমিশনে বিস্তারিত আলোচনার পর এখন বল সরকারের কোর্টে। তারা বিশেষজ্ঞদের মতামত নিয়ে শিগগিরই একটি সিদ্ধান্তে উপনীত হবেন বলে তিনি আশাবাদী।

গণভোট, নির্বাচন এবং দেশের ব্যবসায়িক স্থিতিশীলতা নিয়ে দুপক্ষের খোলামেলা আলোচনা হয়। রাষ্ট্রদূত ইয়াও বিশ্বাস করেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া দেশ তার স্থিতিশীলতা হারাবে এবং ফ্যাসিবাদী শাসনের পরে অন্তর্বর্তী সরকার যে অর্থনৈতিক ভিত্তি পুনর্গঠনের চেষ্টা করছে, তা বিঘ্নিত হতে পারে।

এবি পার্টি একমত হয়েছে এবং ঐক্যমত্য তৈরির জন্য দলের নীতি এবং সেই লক্ষ্যে তারা কীভাবে কাজ করছে, সে সম্পর্কে বিস্তারিত অলোকপাত করা হয়।

রাষ্ট্রদূত ইয়াও আশা করেন, ফেব্রুয়ারিতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীন পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

আলেচনাকালে রাষ্ট্রদূত ইয়াও’র সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিকাল ডিরেক্টর মি. ঝাং জিং এবং রাজনৈতিক কর্মকর্তা লিউ হংরু।

জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় আমরা শঙ্কিত

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

গণভোট বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন: ইসলামী ছাত্র আন্দোলন

সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদের গ্রেপ্তার করতে হবে: বুলবুল এমপি

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে নৈরাজ্য ছড়িয়ে পড়বে

জিয়া ও খালেদার সঙ্গে গাদ্দারি করে বিএনপি টিকতে পারবে না

শাসকগোষ্ঠীর ওপরে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রেতাত্মা ভর করেছে: মঞ্জু

ক্যাম্পাসগুলোতে ফের ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে

‎‘মব’ সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না