হোম > রাজনীতি

প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগে জামায়াত আমিরের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে জামায়াত আমির বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এই দাবি অনেক পূর্ব থেকে আমরা করে আসছি। ইতিমধ্যে নির্বাচন কমিশন ইতিবাচক পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।

তিনি বলেন, যেকোন মূল্যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এই দাবি প্রবাসীদেরও। আমরা তাদের দাবির প্রতি বরাবর জোরালো সমর্থন ও সম্মান প্রদর্শন করে আসছি। দেশের তরুণ যুবসমাজের ভোটও একইভাবে নিশ্চিত করতে হবে এবং যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকাভূক্ত করতে হবে।

বিগত ফ্যাসিস্ট আমলে যে বিপুল পরিমাণ জাল ভোটার তৈরি করা হয়েছিলো তাদেরকেও ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে হবে।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমানের নিন্দা জামায়াত আমিরের

‘ব্যাংক সংস্কার আটকে দিচ্ছে সরকার, অলিগার্ক পরিবারের প্রভাব ফেরানোর চেষ্টা চলছে’

বিএসএফ যখন বাংলাদেশিদের গুলি করে, তখন ‘প্রতিবেশীর দায়িত্ব’ কোথায় যায়

জনগণের টাকা চুরি করা হলে আমরা বসে থাকব না

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের