হোম > রাজনীতি

আর কত জীবন দেবে এদেশের মানুষ? প্রশ্ন নজরুল ইসলাম খানের

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন শাসন, গণঅভ্যুত্থান , ৭১ এর মহা মুক্তিযুদ্ধ , ৯০ এর ছাত্র আন্দোলন এবং ২৪ এর জুলাই-আগস্টসহ বিভিন্ন আন্দোলনে অনেক জীবন দিয়েছি। এতো জীবন দেয়ার পর এখনও অসংগতি নিয়ে আলোচনা হয়, এটা কেন হবে?

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি ( ডিআরইউ) তে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ কতটুকু সুরক্ষা দেয়?’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে আয়োজন করেছে নাগরিক ঐক্য।

আক্ষেপ করে তিনি বলেন , আর কত জীবন দিবে ও লড়াই করবে এদেশের মানুষ। মানুষ প্রাইমারি থেকে হাই স্কুলে উঠে, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, আস্তে আস্তে মানুষ উন্নত হয়। আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়। আর আমরা বারবার যেন সাপ-লুডুর মত অনেকদূর আগে যাই আবার সাপে কেটে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি, এটা গ্রহণযোগ্য নয়।

নজরুল ইসলাম বলেন, আমাদের দেশে শ্রম আইনে আছে, প্রত্যেক শ্রমিককে নিয়োগ পত্র দিতে হবে, কিন্তু যত শ্রমিক আছে তার ২০-২৫ শতাংশ শ্রমিক নিয়োগ পত্র পায় না। তাদের গ্রাচুইটিসহ সুবিধা দেয়া হয় না, যা শ্রম আইনে লেখা আছে।

তিনি বলেন, আমাদের দেশের নারী, শিশু, যুবক, শ্রমিক সবার জন্য আইন আছে। কিন্তু তারা কি আইনের বিষয়ে কিছু জানেন, বোঝেন, বা সুফল ভোগ করতে পারেন? প্রত্যেক রাজনীতির দলের যারা প্রতিনিধিত্ব করেন তাদের উচিত সবাইকে আইন বুঝিয়ে দেয়া, আইনের সুফল বোঝানো। আর যদি তা না করা হয়, সাধারণ মানুষ সেই তিমিরেই থেকে যাবে।

বিএনপির এই নেতা বলেন, যারা আইন প্রয়োগের দায়িত্বে তারা যদি আইন প্রয়োগে কোন ভুল করে, ইচ্ছাকৃত ভুল এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়?।

নজরুল ইসলাম খান বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে সুরক্ষা আইন আছে, এসব আইন যারা কার্যকর করবে, তারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককেই দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় রাখতে হবে ।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক