হোম > রাজনীতি

বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত: মঈন খান

রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিত

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার (০২ জুন) গণমাধ্যমকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। ড. মঈন খান বলেন, ‘২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, এটি একটি অর্থহীন বাজেট।’

তিনি বলেন, বাজেটের আকার সরকার কমিয়ে আনতে বাধ্য হয়েছে। কেননা, এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজস্ব সংগ্রহের আসলে কোনো নৈতিক শক্তি নেই। আরও মজার বিষয় হলো, বাজেটের আকার সরকার ‘নমিনালী’ কমিয়ে আনলেও রাজস্ব বাজেট কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা সরকারের আর্থিক ব্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ করে। কাজেই এটা স্পষ্ট যে, এ বাজেটে সরকার গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি।

দেশের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার এ বাজেটে কোনো রকম উল্লেখযোগ্য দিক-নির্দেশনা দিতে সক্ষম হয়নি বলেও মন্তব্য করেন মঈন খান।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক