হোম > রাজনীতি

পাঁচ দাবিতে রাজধানীতে ৮ দলের সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ আট দল। দুপুর দুইটায় পল্টন মোড়ে হবে এ সমাবেশ।

গতকাল সোমবার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আট দলের বৈঠকপরবর্তী যৌথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, পাঁচ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের পঞ্চম পর্বের অংশ হিসেবে ঢাকায় এই সমাবেশ ডাকা হয়েছে। এর মধ্য দিয়ে দেশ-জাতি ও সরকারকে একটি বার্তা দেওয়া হবে। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে।

তিনি আরো বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া দুটি আলাদা পার্ট হিসেবে আলোচনা হয়েছে। কিন্তু বিএনপি এ দুটিকে মিলিয়ে ফেলেছে। তারা সরকারের বিরুদ্ধে প্রতারণাসহ নানা অভিযোগ করছে। আমরা বলতে চাই, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ ছিল না। ‍দুটি বিষয় প্রকাশিত হওয়ার পর তারা কমিশনের সিদ্ধান্তের বিপরীত অবস্থান নিয়েছে। দীর্ঘসূত্রতা তাদের জন্য হয়েছে, আজ আবার বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে আমাদের আলোচনার প্রস্তাবেও তারা সাড়া দেয়নি। তারা জামায়াতের আহ্বানে সাড়া দেবে না বলেছে। আমরাও বলেছি, আপনারা ডাকেন-আমরা যাব। তারা সেই ডাক দিতে পারেনি।

পল্টন মোড়ে ডাকা সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা এই সমাবেশের বিষয়ে প্রশাসনকে চিঠি দিয়েছি। এতে কোনো হাঙ্গামা হবে না। সুশৃঙ্খলভাবে করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, সংবিধানের কথা বলে তারা দেশ ও জাতিকে বিপদে ফেলছে। সংবিধান বড় নাকি জনগণের অভিপ্রায় বড়? এ কথা আওয়ামী আমলে মির্জা ফখরুল বহুবার বলেছেন। সংবিধানে তো ৫ বছর পর নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু ২০২৬ সালের নির্বাচন কি পাঁচ বছর পর হচ্ছে? এ জায়গায় হাত দিলে বহু জটিলতা তৈরি হবে। এতে ফেব্রুয়ারিতে তারা (বিএনপি) নির্বাচন চায় কি না- তা নিয়ে প্রশ্ন দেখা যাবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, যুগ্ম মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান ও অধ্যক্ষ রোকনুজ্জামান, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা