হোম > রাজনীতি

বিএনপির সমালোচকরাও খালেদা জিয়ার জন্য দোয়া করছেন: ফারুক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিভিন্ন দল বিএনপির সমালোচনা করলেও খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয় তার জন্য তারা দোয়া মাহফিল করছে। এর একটাই কারণ, বেগম জিয়া আজ দলের ঊর্ধ্বে সকল মানুষ জন্য হয়ে গেছে আপোষহীন ভূমিকার জন্য।

শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ জাতীয়তাবাদী সেনবাগ ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ দোয়া করছে। ফ্যাসিস্টবিরোধী সব দলমতের মামুন দোয়া করছে। ফ্যাসিস্টবিরোধী শুধু নয় দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে ভূমিকা পালন করেছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেন বেগম খালেদা জিয়া। দেশের এই সংকটময় মুহূর্তে দেশের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে খুবই প্রয়োজন। আমরা দোয়া করব যেন মহান আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন।

ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবিএম ফারুক সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো. জসীম, বাস্তুহারা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, সহ-সভাপতি আবুল কাশেম, ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন প্রমুখ।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস