হোম > রাজনীতি

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অপশক্তিকে প্রতিহত করা হবে: রিজভী

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে প্রতিহত করা হবে। এদেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও সফল হতে দেব না।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশকে কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না। এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পরাজিত শক্তি নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু অতীতের মতো এবারও তা ব্যর্থ হয়েছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে।

রিজভী বলেন, সকল ষড়যন্ত্রের মধ্যেও আজকের এই পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ আজ প্রাণচঞ্চল। পূজা মানেই ধর্মীয় উৎসব নয়, এটি এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই উৎসব প্রতিটি মানুষের মাঝে উৎসবের অনুভূতি তৈরি করেছে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে নিখুঁত রাখতে হবে, যাতে কোনো ধরনের উসকানি বা হামলা সফল না হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

‘পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ছাত্র জমিয়ত

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’

স্থানীয় নির্বাচন ও চলমান ইস্যুতে জনমত গড়ছে জামায়াত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ