হোম > রাজনীতি

আওয়ামী লীগ মানবতা ও গণতন্ত্রের শত্রু: সালাহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার

দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর সংগ্রাম করে বিএনপি স্বৈরাচার এরশাদকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ বার বার প্রমাণ করেছে তারা মানবতা ও গণতন্ত্রের শত্রু।

সালাহউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। আল্লাহর অশেষ রহমত এবং জনগণের দোয়ায় তিনি আমাদের মাঝে মুক্ত হয়ে ফিরে এসেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

শুক্রবার রাজধানীর কাজলার ছনটেকে ঢাকা-৫ আসন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের দাবি জাতীয় ছাত্রশক্তির

শেখ মুজিবের হাতেই স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ধ্বংসের সূচনা: তথ্য উপদেষ্টা

আমির হামজার হলফনামায় গরমিল, তদন্তের আবেদন

তিন দিনের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের আল্টিমেটাম জাতীয় শ্রমিক শক্তির

ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার: সাইফুল হক

আ.লীগের বিরুদ্ধে ডেমরা-যাত্রাবাড়ীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ছাত্রশিবিরের

শ্রমিক আন্দোলনে ভাঙচুর-আগুনের নেপথ্যে কারা, ব্যাখ্যা দিলেন আবিদ

শ্রমিক অসন্তোষ নিরসনে মজুরি বোর্ডের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ জরুরি

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে : খেলাফত যুব মজলিস