হোম > রাজনীতি

হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার পেছনে ‘দায়ী’দের ছবিসহ ঘৃণাস্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে তিনি এ ঘৃণাস্তম্ভ উদ্বোধন করেন।

এ সময় রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই।

এ ছাড়া বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণের দাবি জানান রাশেদ প্রধান। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের জন্য পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, অনুমতি দেন, ঘৃণাস্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করব, আপনাদের টাকা দেওয়া লাগবে না।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক