হোম > রাজনীতি

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে

সমাবেশে নাহিদ ইসলাম

আতিকুর রহমান নগরী

যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) শহরের পৌরপার্ক এলাকার এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব, গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, যদি আজকে বাধা দেওয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো। আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।

তিনি বলেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচিতে। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশের গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে। শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জ এসেছি।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় বলেছিলাম, ‘বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে’। আজকে আবারও বাধা দিয়েছে। আর লড়াইয়ে আমরা জিতবো। এর জবাব আমরা দেবো।

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যের নিন্দা

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ