হোম > রাজনীতি

বাবার অবস্থা সম্পর্কে যা জানালেন তোফায়েল আহমেদের মেয়ে

স্টাফ রিপোর্টার

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরে নানা গুজব চলছে। এমনকি কিছু গণমাধ্যমে তার মারা যাওয়ার খবরও প্রকাশ করা হয়েছে। কিন্তু পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ সেটা খবরের সত্যতা নিশ্চিত করেনি।

এরই ধারাবাহিকতায় আজ রোববার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে আবারও গুজব ছড়িয়ে পড়ে যে, তোফায়েল আহমেদ মারা গেছেন। তার লাশ দাফনের জন্য রাতে ভোলায় নিয়ে যাওয়া হবে। রাত সাড়ে ১১টার লঞ্চে লাশ ভোলায় নিয়ে যাওয়া হবে বলেও শোনা যায়।

এমনই প্রেক্ষাপটে আমার দেশের পক্ষ থেকে চিকিৎসাধীন তোফায়েল আহমেদের মেয়ে তাসলীমা আহমেদ মুন্নীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আব্বা এখনও বেঁচে আছেন; কিন্তু অবস্থা আশঙ্কাজনক। তার হৃদস্পন্দন এখনও চলছে। রক্তচাপ উঠানামা করছে। তাই এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তিনি দুই দিন ধরে লড়াই করছেন। দয়া করে তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামীন যা চান, সেটাই সর্বশ্রেষ্ঠ। আমিন।’

অপরদিকে, স্কয়ার হাসপাতালের সিইও ইউসুফ সিদ্দীকি নিশ্চিত করেছেন যে, এখনও মারা যাননি তোফায়েল আহমেদ। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন