হোম > রাজনীতি

জুলাই সনদ জনগণের ইচ্ছার দলিল হিসেবে দেখতে চায় আপ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

জুলাই সনদকে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার নয়, জনগণের ইচ্ছার দলিল হিসেবে দেখতে চায় আপ বাংলাদেশ। ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রস্তাবিত একটি প্রশ্নে গণভোটের বিপরীতে দুইটি প্রশ্নে গণভোটের দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রিতম-জামান টাওয়ারের অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে দলটি।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ, ২০২৫’ নিয়ে দুইটি প্রশ্নে গণভোটের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, জুলাই সনদ ছিল জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন, কিন্তু তা এখন রাজনৈতিক দরকষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে। জনগণের মতামত যাচাইয়ে গণভোটই একমাত্র গণতান্ত্রিক পথ বলে মনে করেন তাঁরা।

আপ বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, গণভোটে থাকবে দুইটি ব্যালট— প্রথম ব্যালটে এমন সংস্কার প্রস্তাব যেগুলোতে চার বা তার কম রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর দ্বিতীয় ব্যালটে থাকবে পাঁচ বা ততোধিক দলের আপত্তি থাকা প্রস্তাবসমূহ।

সংবিধান সংস্কার পরিষদের ২৭০ দিনের মেয়াদ সমর্থন করে আপ বাংলাদেশ আরও প্রস্তাব করে, গণভোটটি আগামী জাতীয় নির্বাচনের দিনই আয়োজন করা হোক। দলটি আহ্বান জানায়, জুলাই সনদকে রাজনৈতিক দরকষাকষির নয়, জনগণের ইচ্ছার দলিল হিসেবে বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আপ বাংলাদেশের সাধারণ সম্পাদক হিযবুল্লাহ বলেন, এক দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন যদি বিশৃঙ্খলার আশঙ্কা থাকে তাহলে দুই দিনে নির্বাচন হলে বিশৃঙ্খলার আশঙ্কা দুই দিন থাকবে। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা আরও বাড়বে। সুতরাং নির্বাচন কমিশনের সক্ষমতা থাকলে, সকল লোকবল ডিপ্লয়েড করে একই দিন গণভোট এবং জাতীয় নির্বাচনের আয়োজন করা হোক।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন