হোম > রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবনতির জন্য আ.লীগ সরকার দায়ী

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবনতি হচ্ছে, সেজন্য তার উপরে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অন্যায় জুলুম দায়ী।

শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশের প্রোথিতযশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন। এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব , আমি বলব তার চেয়েও বেশি তারা চেষ্টা করছে বিশ্বাস করি।

তিনি বলেন, আজকে কিন্তু মানুষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষরা ঘরে ঘরে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। চোখে না দেখলে, বিশ্বাস হয় না মানুষ তাকে কিভাবে ভালোবাসে!

ড. মঈন খান বলেন, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে দিন। যিনি গণতন্ত্রের সাধক এবং সারা বাংলাদেশের মানুষ যাকে আপোষহীন নেত্রী হিসেবে কোন অন্যায় নীতির সাথে তিনি কোনদিন আপস করেন নাই। এমন একজন এবং মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন এই প্রত্যাশা রাখছি।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক