হোম > রাজনীতি

নীলফামারীর শ্রমিক হত্যায় জামায়াতের ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামে এক তরুণ শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, সোমবার সকালে নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামে এক তরুণ শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আমি নিহত হাবিবুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও হাবিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুলি চালানো অনুচিত। অবিলম্বে নিহত শ্রমিকের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা এবং বন্ধ কারখানা চালু করে ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহালের আহ্বান জানাচ্ছি।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস