হোম > রাজনীতি

এনসিপি নেতাদের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম। এ সময় এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও অন্যান্য পরিকল্পনার পাশাপাশি সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন হিজ এক্সেলেন্সি ইউরিস ভান বোমেল ও লুবাইন চৌধুরী মাসুম। তাদের স্বাগত জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং সকলে এক বৈঠকে মিলিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

এনসিপি আরও জানায়, বৈঠকে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত নতুন বাংলাদেশ নিয়ে এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও অন্যান্য পরিকল্পনা সম্পর্কে জানতে চান। আলাপ হয় সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচনের পরিস্থিতি নিয়ে।

এ ছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামীর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয় জানিয়ে এনসিপি বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক পট পরিবর্তনে এনসিপির জোরালো ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত এবং শুভকামনা ব্যক্ত করেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা