হোম > রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির শোক

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন সাহসী গণতান্ত্রিক নেত্রীকে হারাল, যার নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রতীক। বাংলাদেশ লেবার পার্টির একাধিক রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সরাসরি অংশগ্রহণ লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

ডা. ইরান বলেন, ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত স্নেহপূর্ণ। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন এবং রাজনৈতিক সংগ্রামে সবসময় সাহস ও দিকনির্দেশনা দিয়েছেন, যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় ডা. ইরান বলেন, কারাবরণ, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আমিন।

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল