হোম > রাজনীতি

ফেসবুকে ট্রাম্পকে টপকে গেলেন তারেক রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান করে নিয়েছেন। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাডে প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ৬৩ নম্বরে তার অবস্থান।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে রয়েছে।

সোশ্যাল মিডিয়া বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাডের তথ্যমতে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইকের সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬, আর টকিং অ্যাবাউট বা এনগেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২।

এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাড র‌্যাঙ্কিংয়ে তারেক রহমানের অবস্থান ৪২তম, যেখানে পেজটি পেয়েছে এ ++ গ্রেড। সবশেষ ১৪ দিনে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক, দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি। ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিবেচনায় বিএনপির চেয়ারম্যানের এই পেজ বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে উঠে এসেছে।

সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসাবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রিজভী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’