হোম > রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হবে তামাশার: মাসুদ

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (পটুয়াখালী-২ আসনের প্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছাড়া নির্বাচন হবে তামাশার।

প্রশাসনে দলীয়করণের ফলে নির্বাচনে সব দল ও প্রত্যেক প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না উল্লেখ করে তিনি বলেন, এখনই বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের বাঁধা প্রদান করা হচ্ছে। সভা-সমাবেশে হামলা চালিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের দলীয়করণের ফলে আবারও হাসিনা মার্কা প্রহসনের নির্বাচন হবে।

শুক্রবার জামায়াতে ইসলামী বাউফল উপজেলার ঢাকাস্থ কালীশুরী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকাস্থ বাউফল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এসএম রুহুল আমীনের সভাপতিত্বে রাজধানীর পুরানা পল্টন সিটি অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায়। তবে তার আগে জুলাই সনদের আদেশ জারি করে গণভোট সম্পন্ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের উত্থাপিত পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। এই পাঁচ দফা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরির জাতীয় দাবি।

তিনি নতুন বাংলাদেশে বিনির্মাণে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি বাউফল বাসীর প্রতি আহ্বান জানান।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক