হোম > রাজনীতি

খালেদা জিয়ার আরোগ্য কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর ফুলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের একদল কর্মকর্তা গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে এসে ফুলের তোড়াগুলো হস্তান্তর করেন।

চেয়ারপারসনের পক্ষে তোড়া গ্রহণ করেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তার মঙ্গল কামনা করেই পাকিস্তানের সরকারিভাবে এ শুভেচ্ছা জানানো হয়েছে।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক