হোম > রাজনীতি

আ. লীগের সময় আলেমদের হয়রানি করা হয়েছে: নীরব

স্টাফ রিপোর্টার

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, আওয়ামী লীগের সময় যারা ইসলামের জন্য কাজ করতেন তাদেরকে হয়রানি করা হতো। বিশেষ করে আমাদের দেশের বিশিষ্ট আলেমদেরকে জেলে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদের পতনের পর দেশে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে আম্বরশাহ জামে মসজিদে স্মৃতিচারণ, ইফতোতাহী দরস ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

কারওয়ান বাজারে আম্বরশাহ জামে মসজিদের সাবেক প্রধান খতিব হাফেজ কারী শাহ আতাউল্লাহ হাফেজ্জী রহ.এর ইন্তেকাল এবং জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়ার ১৪৪৬-৪৭ হিজরী/ ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের প্রথম সবক প্রদান উপলক্ষ্যে স্মৃতিচারণ, ইফতোতাহী দরস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও শায়খুল হাদিস হাফেজ মাওলানা মুফতী খায়রুল্লাহ। অনুষ্ঠানে হযরত মাওলানা জাফর আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন