হোম > রাজনীতি

নিবন্ধনে ইসির শর্ত পূরণে সংশোধনী জমা দিয়েছে জাগ্রত পার্টি

স্টাফ রিপোর্টার

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির দেয়া শর্ত পূরণের সংশোধনী জমা দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি। রোববার নির্বাচন কমিশনে এ সংশোধনী আবেদন জমা দিয়েছেন পার্টির মূখপাত্র শামসুল ইসলাম।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন প্রদত্ত শর্ত সমূহ নতুন রাজনৈতিক দলের জন্য সহজতর নয়। জেলা উপজেলায় অনেক বড় দলেরও ভাড়ায় বা নিজস্ব বৈধ অফিস নেই। বেশিরভাগই দখলদার হিসেবেই অফিস করেন।

তিনি বলেন, শর্ত পূরণ সম্ভব নয়, এমন শর্ত দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার রাজনীতি নিয়ন্ত্রণের অপচেষ্টা করেছিল। যা জুলাই বিপ্লবের বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই দ্রুত এসব শর্ত বাতিলের দাবি জানায় জাগ্রত পার্টি।

দলের এই মূখপাত্র বলেন, পজেটিভ বাংলাদেশ গড়তে জাগ্রত পার্টি বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে জুলাই জাগরণ ও গণমানুষের প্রত্যাশ পূরণের লক্ষে। কিন্তু ইসি প্রদত্ত অনেক শর্তই স্বল্প সময়ে পূরণ করা শুধু কষ্টসাধ্যই নয়, বরং অসম্ভবও বটে।

এ সময় তার উপস্থিত ছিলেন দপ্তরের দায়িত্বে থাকা জাবেদ ইকবাল, বাজপ নেতা মো. সাইফ উদ্দিন ও বাদল খান।

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে