হোম > রাজনীতি > বিএনপি

রিকশা-ভ্যান চালকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

দেশে ফেরার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে তিনি রিকশা, ভ্যান ও অটোচালক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং দলের অফিসিয়াল ফেসবুক পেজে সভার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, তারেক রহমান রিকশা ও ভ্যান চালক নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও হ্যান্ডশেক করেন। এ সময় রিকশা ও ভ্যান চালকদের পক্ষ থেকে তাকে উপহারও দেওয়া হয়।

মতবিনিময়কালে রিকশা ও ভ্যান চালক নেতারা তাদের পেশাগত নানা সমস্যা, জীবনযাত্রার সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারেক রহমান মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সব শ্রেণি-পেশার মানুষের ঐক্য ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ