হোম > রাজনীতি > বিএনপি

আমরা ক্ষমতায় গেলে চা-শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেব: তারেক রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেব। একই সঙ্গে ইমামদের সম্মানী দেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, `অতীতে দেখেছি, যখনই ধানের শীষের সরকার নির্বাচিত হয়েছে, যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি—নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়। কৃষক ভাইদের কৃষি লোন ৫-১০ হাজার টাকা মওকুফ করে দেওয়া হয়।'

তিনি আরো বলেন, `যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয়নি। আজ আমরা বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে এখানে এসে দাঁড়িয়েছি।'

দেশের জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, `বেগম খালেদা জিয়া ক্লাস ওয়ান থেকে ইন্টার-ম্যাট্রিক পর্যন্ত এই দেশের মেয়েদের জন্য পড়ালেখা ফ্রি করে দিয়েছিলেন। আমরা ক্ষমতায় গেলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।'

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী