হোম > রাজনীতি > বিএনপি

এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অপর নাম বিএনপি

নির্বাচনি পথসভায় সালাহউদ্দিন আহমদ

উপজেলা প্রতিনিধি (পেকুয়া) কক্সবাজার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে, জনগণ তাদের মালিকানা ফেরত পেয়েছে। তাই আমাদের গণতন্ত্রকে শক্তিশালী রূপ দিতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এদেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা করতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবারই একই পরিণতি হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহিদের অঙ্গীকার, ছাত্র-জনতার প্রত্যাশা, এদেশের সকল মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহিদ জিয়াউর রহমান, এদেশের উন্নয়ন করেছে বিএনপি, স্বাধীনতা রক্ষা করেছে বিএনপি। এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অপর নাম বিএনপি। সুতরাং আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

এদিকে বিকেলে চকরিয়ার বরইতলী ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় সালাউদ্দিন আহমদ বলেন, যারা দেশ নিয়ে পরিকল্পনা না দিয়ে শুধুই জান্নাতের কথা তারা মানুষের ঈমান নষ্ট করছে। আওয়ামী লীগ এক সময় রাজনৈতিক দল ছিল, এখন মাফিয়া পার্টি। এটা বাংলাদেশের বিপক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। গরীব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ অসংখ্য নেতৃবৃন্দ।

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান