হোম > খেলা

অন্যলোকে রবিন স্মিথ

স্পোর্টস ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন রবিন স্মিথ। ইংল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যান গত সোমবার রাতে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। আশি ও নব্বইয়ের দশকে দ্রুতগতির বোলিং মোকাবিলায় সুনাম কুড়িয়েছিলেন স্মিথ। চুলের ছাঁটের জন্য ‘জাজি’ নামে ডাকত তাকে।

৬২ বছরের স্মিথ ইংল্যান্ডের জার্সিতে ৬২ টেস্টে ৪৩.৬৭ গড়ে ৯ সেঞ্চুরিসহ চার হাজার ২৩৬ রান করেছেন। আর ৭১ ওয়ানডেতে ৩৯.০১ গড়ে চার সেঞ্চুরিসহ সংগ্রহ করেন দুই হাজার ৪১৯ রান। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন স্মিথ। স্মিথের সাবেক হ্যাম্পশায়ার সতীর্থ কেভান জেমসের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।

টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

এনএসসির তদন্ত কমিটি নিয়ে বিসিবির উদ্বেগ

তানজিদ-নাহিদে বাংলাদেশের দারুণ সিরিজ

ফাহামিদুলদের নিয়ে ফুটবল ক্যাম্প শুরু

ঢাকায় সুলিভান ব্রাদার্স

নিরাপত্তা শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলবে ইরান

ফুটসাল লিগ শুরু ২ মে

বিদায় বেলায় সম্মাননা পেলেন লিপু

আম্পায়ার-রেফারিদের নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্যোগ

বাংলাদেশে খেলবে লঙ্কান মেয়েরা