হোম > খেলা

আবারো নিজেকে সেরা দাবি রোনালদোর

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? কে সর্বকালের সেরা ফুটবলার? এ নিয়ে বিতর্ক আর কথার যুদ্ধ এখনো থেমে নেই। যেমনটা লড়াই হতো পেলে আর ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে। ২০২২ কাতার বিশ্বকাপে জেতার পর আর্জেন্টাইন সুপারস্টার মেসিকেই সেরা হিসেবে মেনে নিয়েছেন অবশ্য অনেকে।

কিন্তু রোনালদোপ্রেমীরা এমনটা মানতে নারাজ। রোনালদো নিজেও নিজেকে মেসির চেয়ে সেরা ভাবেন সব সময়। রাখঢাক না রেখে বলেছেনও বেশ কয়েকবার। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ফের নিজেকে সর্বকালের সেরা দাবি করলেন সিআর সেভেন।

মরগান পর্তুগিজ মেগাস্টার রোনালদোকে প্রশ্ন করেছিলেন, ‘লোকে বলে, মেসি আপনার চেয়ে ভালো। আপনি কী মনে করেন?’ এমন প্রশ্ন শুনে সৌদি ক্লাব আল নাসরের প্রাণভোমরা রোনালদোর সোজাসাপ্টা উত্তর, ‘মেসি কি আমার চেয়ে ভালো? আমি একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’ এবারই প্রথম নয়। পর্তুগিজ কিংবদন্তি এর আগেও এমন দাবি করেছিলেন, ‘আমি মনে করি আমিই সেরা। আমার রেকর্ড, গোল, ট্রফিÑসবকিছু তা-ই বলে।’

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপে প্রথম ৩০ মিনিট ‘অদৃশ্য’ ওয়ারজাবাল

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড

নির্মম ট্র্যাজেডি পেরিয়ে আইভরি কোস্টের জয়ের নায়ক দিয়ালো

আর্জেন্টিনা ৩, আলজেরিয়া ০, স্কোরলাইন এমন কিছুই হচ্ছে!

প্রাচীরের নাম ভোজিনহা

পিতৃভূমির জালে আয়ারির গোল

নেইমারকে ছাড়াই এগোতে হবে ব্রাজিলকে, বাড়ছে অনিশ্চয়তা

আর্জেন্টিনার সামনে দেয়াল হতে পারবেন লুকা?

সৌদি ম্যাচের স্মৃতি টেনে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি