হোম > খেলা

আর্সেনালের জয়, ম্যানইউয়ের হোঁচট

স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত ফর্মে রয়েছে আর্সেনাল। মাঠের লড়াইয়ে যেন হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। যেন কোনো দলই থামাতে পারছে না গানারদের জয়রথ। ছন্দটা ধরে রেখে আরো একটি অনায়াস জয় তুলে নিয়েছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। এবার বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

ভিক্টর গাইয়োকোরেস ও ডেকলান রাইসের গোলে এ নিয়ে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা নবম জয় পেল আর্সেনাল। আর প্রিমিয়ার লিগে পেল টানা পঞ্চম জয়। আর জয়ের এ ধারা অব্যাহত রেখে ইংলিশ লিগে পরিষ্কার সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান আরো শক্ত করল আর্সেনাল।

অন্যদিকে টানা তিন জয়ের পর হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা ২-২ গোলে ড্র করেছে নটিংহ্যাম ফরেস্টের মাঠে। আর ফরাসি লিগ ওয়ানে জয়ের ধারায় ফিরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে কোচ লুইস এনরিকের শিষ্যরা ১-০ গোলে হারিয়েছে নিসকে।




বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?

মাঝমাঠের শিল্পীর ‘দ্য লাস্ট হুইসেল’

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ উপভোগ করা যাবে টিভিতে

আজ শুরু হয়েছে জাতীয় স্নুকার

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়দের কথাও শুনতে চান তামিম

তামিমের উদ্যোগে বাংলাদেশে হবে ‘কাউন্টি’ সংস্কৃতি