হোম > খেলা

সবার আগে রিজওয়ানদের বিদায়

পিএসএল

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছিল মুলতান সুলতান্স। এবার প্রথম দল হিসেবে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগটির দশম আসর থেকে বিদায় নিলো মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি।

নিজেদের সবশেষ ম্যাচে বৃহস্পতিবার (১ মে) ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের কাছে ৮৭ রানে হেরে যায় মুলতান। এ নিয়ে আট ম্যাচের মধ্যে সাতটিতেই হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্রাঞ্চাইজিটির। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে মুলতান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০৪ রান জড়ো করে করাচি। ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন জেমস ভিন্স। ৪০ রান এনে দেন ইরফান খান। খুশদির শাহ’র অবদান ৩৩ রান।

জবাবে মোহাম্মদ নবি, মির হামজাদের বোলিং তোপে পড়ে ১১৭ রানে অলআউট হয় মুলতান। সর্বোচ্চ ২৯ রান করেন কামরান গোলাম। ২৬ রান আসে ইয়াসির খানের ব্যাট থেকে। দলের বিদায়ের দিন রানের খাতা খুলতে পারেননি রিজওয়ান। করাচির হয়ে ১৪ রানে ৩ উইকেট নেন নবি। হামজা ও খুশদিলের শিকার দুটি করে উইকেট।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ