হোম > খেলা

অন্যদের ভাবতে মানা রোহিতের

অবসর ইস্যু

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সিডনি টেস্ট খেলছেন না রোহিত শর্মা। ব্যাট হাতে নিজেকে হারিয়ে খোঁজায় স্বেচ্ছায় একাদশ থেকে সরে দাঁড়ান ভারতীয় দলপতি। জানিয়েছেন, সিডনি টেস্ট না খেললেও অবসর নিচ্ছেন না তিনি। সেই সঙ্গে নিজের অবসর ইস্যুতে অন্যদের ভাবতে মানা করলেন রোহিত।

সিডনি টেস্টের একাদশ থেকে সরে দাঁড়ানোর পরই রোহিতের অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করলেন তারকা ব্যাটার।

রোহিত বলেন, ‘ব্যাট হাতে রান পাচ্ছি না। তাই আপাতত খেলছি না। তাই বলে অবসরের ভাবনায় এমন সিদ্ধান্ত নেইনি। আমি দলের সঙ্গেই আছি।’

‘কে কি বলছে বা লিখছে সেটা আমার ক্যারিয়ারে পরিবর্তন আনতে পারবে না। আমার সিদ্ধান্ত অন্য কেউ নেওয়ার অধিকার রাখে না। আমি কি করতে চাই সে সম্পর্কে আমার ধারণা আছে। আমি পরিণত, দুই সন্তানের বাবা। আমার অবসর নিয়ে অন্যদের ভাবতে হবে না। যোগ করেন রোহিত।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল