হোম > খেলা

এবার উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

স্পোর্টস ডেস্ক

বল হাতে দ্যুতি ছড়িয়ে ২০২৪ সালে ক্রিনইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান তাসকিন আহমেদ। এবার উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেলেন এই গতি তারকা।

২০২৪ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৬৩ উইকেট নেন তাসকিন। সবশেষ বছরে খুব বেশি ওয়ানডে খেলতে পারেননি তাসকিন। এই সংস্করণে মাঠে নামেন মাত্র সাত ম্যাচে। বল হাতে নেন ১৪ উইকেট। ইকোনমি ৫.৩। বোলিং গড় ২৩.৯। এমন পারফরম্যান্সই তাকে উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা করে দিয়েছে।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়নি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারের। শ্রীলঙ্কার সবচেয়ে বেশি তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে ক্রিকেটার আছেন এই একাদশে। অন্যদিকে বাংলাদেশের মতো ইংল্যান্ড থেকেও একজন ক্রিকেটার উইজডেনের বর্ষসেরা একাদশে স্থান পেয়েছেন।

একনজরে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফানে রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, আল্লাহ গজনফার ও তাসকিন আহমেদ।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার