হোম > খেলা

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য, বদলি মিরাজ

স্পোর্টস রিপোর্টার

সৌম্য সরকার। ছবি: সংগৃহিত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে দলে থাকলে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি সৌম্য সরকার। পিঠের ব্যথার কারণে পুরো সিরিজে বসে ছিলেন এই ওপেনার ব্যাটার। ইনজুরির কারণে পাকিস্তান সিরিজেও থাকছেন না সৌম্য। তার বদলি হিসেবে মেহেদী হাসান মিরাজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২২ মে) বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গত এক সপ্তাহ ধরে সৌম্য পিঠের ডানদিকের নিচের অংশের ব্যথায় ভুগছেন। জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, “মেডিকেল রিপোর্ট অনুযায়ী এই আঘাতের ব্যথা বেড়ে আরো ১০ থেকে ১২ দিনের মতো থাকতে পারে। এর অর্থ, সে পরের সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে পারবে না”।

সৌম্যের বদলি হিসেবে অলরাউন্ডার মিরাজকে দলে নিয়েছে বিসিবি। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মিরাজ এখন পাকিস্তানে অবস্থান করেছেন। খেলছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হয়ে। পিএসএল শেষেই মিরাজ লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে উড়াল দিবে বাংলাদেশ দল। আগামী ২৮ মে থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টী সিরিজ। বাকি দুই ম্যাচ আগামী ৩০ মে ও ১ জুন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার