হোম > খেলা

১২ ক্যাচ মিস করে সবার ওপরে ভারত

এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

এবার এশিয়া কাপে সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছে কারা? উত্তরটা জানলে অবাক হবে যে কেউ। দলটি যে সুপার ফর্মে থাকা ভারত। এখন পর্যন্ত মহাদেশীয় এ টুর্নামেন্টের হট ফেভারিট অধিনায়ক সূর্যকুমার যাদবের টিমই সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে।

এতে আইসিসির সহযোগী দল হংকংকে পেছনে ফেলেছে ভারত। যারা কিনা সবার আগে নিশ্চিত করেছে এশিয়া কাপের ফাইনালের টিকিট। ভারত এবারের এশিয়া কাপে ক্যাচ মিস করে সব মিলিয়ে ১২টি। ক্যাচ মিসের লিস্টে তাদের পরেই মানে দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। হংকং থেকে ১১টি ক্যাচ বেশি ছেড়েছে ভারত।

বাংলাদেশের ক্যাচ মিস হয়েছে ৮টি। বাংলাদেশ এই তালিকার তৃতীয় সেরা দল। ৬টি ক্যাচ ছেড়ে শ্রীলঙ্কা রয়েছে চারে। পাকিস্তান ক্যাচ মিস করেছে তিনটি। আর সবচেয়ে কম ক্যাচ ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। ৬৯ রানের দাপুটে ইনিংস খেলা সাইফ হাসানের ক্যাচ মিস করেছে তারা চারবার। টি-টোয়েন্টিতে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ ক্যাচ ফেলার রেকর্ড এটি ভারতের।


এবারের আসরে সর্বোচ্চ ৮৬.৩ শতাংশ ক্যাচ নিয়েছে পাকিস্তান। ভারত ক্যাচ নিয়েছে ৬৭.৫ শতাংশ। আর বাংলাদেশ নিয়েছে ৭৪.১ শতাংশ। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে ভারত ক্যাচ ছেড়েছে ৫টি।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার